বিদেশে বসে শেখ হাসিনা গুজব ছড়িয়ে দুর্বৃত্তদের উস্কানি দিচ্ছে। ক্ষমতা নিশ্চিত করার জন্যই গত পনেরো বছর পুলিশ দিয়ে হত্যা ও নির্যাতন চালানো হয়েছে— এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার (২২ নভেম্বর) নয়াপল্টনে জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটোচালক দলের বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি। রিজভী বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা এখনও বঞ্চিত হচ্ছে। আন্দোলনে ছিল এমন পরিচয়ে কিছু মানুষ সব পদ দখল করে নিচ্ছে। আন্দোলনে হতাহতদের মাসিক ভাতা ও ভরনপোষণের দায়িত্ব সরকারকে নিতে হবে। তিনি আরও বলেন, যারা শেয়ারবাজার ও ব্যাংক লুট করেছে তারা এখন তা ভোগ করবেন। কারাগারের সালমান এফ রহমান বহাল তবিয়তে রয়েছেন। ৯০…
Author: TMTV Desk
কপ২৯ প্রেসিডেন্সি কর্তৃক প্রকাশিত নতুন যৌথ পরিমাণগত লক্ষ্য (এনসিকিউজি) বিষয়ক সর্বশেষ খসড়া নিয়ে গভীর হতাশা প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি একে ‘খুবই হতাশাজনক একটি প্যাকেজ’ বলে অভিহিত করেন। শুক্রবার (২২ নভেম্বর) রাতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বরের পাঠানো এক বিবৃতি তিনি এসব মন্তব্য করেন। বিবৃতিতে উল্লেখ করেন, এ খসড়া স্বল্পোন্নত দেশগুলো (এলডিসি) এবং ছোট দ্বীপ রাষ্ট্রগুলোর (সিডস) জরুরি চাহিদা পূরণে ব্যর্থ। তিনি বলেন, উন্নয়নশীল দেশগুলোর জন্য বছরে ২৫০ বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দের প্রস্তাব আশ্চর্যজনকভাবে অপ্রতুল। এ বরাদ্দকে অনুদান হিসেবে চিহ্নিত করা হয়নি এবং এটি কোনো নির্দিষ্ট ব্যবস্থার…
ইউরোপের বিশ্বকাপ বাছাইপর্ব এখনো শুরু হয়নি। দলগুলো উয়েফা নেশন্স লিগ খেলছে। তবে তাদের পারফরম্যান্স দিয়ে শক্তিমত্তা সম্পর্কে ধারণা পাওয়া গেছে। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ১২টি করে ম্যাচ হয়ে গেছে। বিশ্বকাপের এখনো ১৮ মাস বাকি। আগামী মার্চের আগে আন্তর্জাতিক সূচি না থাকায় দল গোছানোর জন্য দেড় বছরেরও কম সময় পাচ্ছে দেশগুলো। তবে সংবাদ মাধ্যম গোল কাতার বিশ্বকাপ পরবর্তী সময়ে দলগুলোর পারফরম্যান্স মূল্যায়ন করে বিশ্বকাপের একটি র্যাঙ্কিং প্রস্তুত করেছে। ওই র্যাঙ্কিংয়ে শীর্ষে আছে সর্বশেষ ইউরো চ্যাম্পিয়ন স্পেন। কাতার বিশ্বকাপের পর কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা তালিকায় ফেবারিট হিসেবেই জাগয়া পেয়েছে। ফ্রান্সও আছে ফেবারিটের তালিকায়। তবে ব্রাজিল ও বেলজিয়াম বেশ বিপদে আছে।…
অবশেষে মুক্তি পেতে চলেছে ‘পুষ্পা : দ্য রাইজ’। এই সিনেমাটি ভারতের বক্স অফিস যেমন দাপিয়ে বেড়িয়েছে, ঠিক তেমনি বিশ্বের বহু দেশে ব্যাপক ব্যবসা সফল হয়েছে। ২০২১ সালে, দক্ষিণী এই সিনেমাটি যখন বের হয়, সাথে সাথেই ভক্তদের মন জয় করে নিতে সক্ষম হয় মুভিটি। এমনকি বাংলাদেশেও এই সিনেমাটির বহু ভক্ত রয়েছে। বিশেষকরে, এই সিনেমার গান, ডায়লগ, আল্লু অর্জুনের অভিনয়ের অঙ্গভঙ্গি রীতিমত ভাইরাল হয়েছে সর্বত্র। ছোট থেকে বুড়ো; সবাই আল্লু ওরফে পুষ্পার অঙ্গভঙ্গি রেকর্ড করে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। এখন ভক্তরা এ সিনেমার দ্বিতীয় কিস্তির অপেক্ষায়। সিনেমাটির দ্বিতীয় কিস্তি, অর্থাৎ ‘পুষ্পা ২ : দ্য রুল’ মুক্তি পাবে আগামী ৫ ডিসেম্বর।তিন…
বিশ্বের পাঁচ দেশে গমনেচ্ছু বাংলাদেশিদের জন্য সতর্কতা দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। দেশগুলো হলো- থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়া। এসব দেশে গমনেচ্ছু বাংলাদেশি নাগরিকদের প্রবাসী কিছু অসাধু ব্যক্তি সেখানে গড়ে ওঠা বেশ কিছু স্ক্যাম প্রতিষ্ঠান আকর্ষণীয় বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে নিয়ে জিম্মি করার তথ্য মিলেছে। এ অবস্থায় বিদেশে চাকরির উদ্দেশে গমনেচ্ছু বাংলাদেশিদের এসব দেশে কম্পিউটার পরিচালনা সংক্রান্ত চাকরির প্রস্তাব পেলে অধিকতর সতর্কতা অবলম্বনের পরামর্শ দেয়া হয়েছে। মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়েছে, বাংলাদেশি নাগরিকদেরকে প্রবাসী কিছু অসাধু ব্যক্তি ও এসব দেশে গড়ে ওঠা বেশ কিছু স্ক্যাম প্রতিষ্ঠান কম্পিউটার অপারেটর, টাইপিস্ট, কলসেন্টার অপারেটরসহ বিভিন্ন পদে আকর্ষণীয় বেতনের প্রলোভন দিয়ে নিয়োগের লক্ষ্যে…
বর্ডার-গাভাস্কার ট্রফির দিকে ক্রিকেট প্রেমীদের আলাদা চোখ ছিলো আগে থেকেই। পার্থের উইকেটে পেসারদের রাজত্বের ব্যাপারেও ধারণা ছিলো আগেই। তবে প্রথম দিনের খেলা দেখে সেই চোখ হলো ছানাবড়া। পার্থে প্রথম দিনেই পড়েছে ১৭ উইকেট। বাঘা বাঘা ব্যাটারদের নাকানিচুবানি খাইয়ে ৭২ বছর আগের রেকর্ড ভাঙলো দু’দলের পেসাররা। ১৯৫২ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টের প্রথম দিনে সর্বোচ্চ উইকেট পতনের রেকর্ড ঘটে এদিন। দিনের তৃতীয় ওভারের প্রথম বলেই মিচেল স্টার্কের আঘাতে জয়সওয়ালের বিদায়ে উইকেট পতনের উৎসব শুরু। এরপর হ্যাজেলউডের বাড়তি সুইং আর বাউন্সে পাডিকেল আর কোহলিও ফেরেন দ্রুতই। কোহলি টানা পাঁচ ইনিংসে ২০ রানের কমে আউট হলেন ৭ বছরের বেশি সময় পর। রাহুল,পান্ত…
গাজা যুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টারের ওপর গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি)। আইসিসির এমন রায়ের পর নেতানিয়াহুকে গ্রেফতার করার ব্যাপারে নিজেদের সম্মতি জানিয়েছে ইতালি, নেদারল্যান্ড ও কানাডা। গাজা যুদ্ধের দায়ে আইসিসির কাছে থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া নেতানিয়াহুকে গ্রেফতার করবে কি-না ইতালি; এ বিষয়ে দেশটির প্রতিরক্ষামন্ত্রী গুইডো ক্রসেটো বলেন, নেতানিয়াহু সফর করলে তার দেশ তাকে গ্রেফতার করতে বাধ্য থাকবে। রাজনৈতিকভাবে আইসিসির এই সিদ্ধান্ত পছন্দ না হলেও আদালত ওয়ারেন্ট জারি করায় ইতালি সেটি মানতে বাধ্য সেটাই একরকম জানালেন ক্রসেটো। তার মতে, নেতানিয়াহু এবং গ্যালান্টকে হামাসের মতো একই স্তরে রাখা…
একাত্তরের ভুল যদি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় তাহলে জাতির কাছে ক্ষমা চাইব বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (১৯ নভেম্বর) পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে যুক্তরাজ্যে বাংলা মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এ মন্তব্য করেন তিনি। তিনি বলেন, একাত্তরে আমরা কোনো ভুল করে থাকলে এবং তা যদি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়, আমি জাতির কাছে ক্ষমা চাইব। ওয়ার ক্রাইম ট্রাইব্যুনালের নামে যে বিচার হয়েছে তার অবজারভেশনে এখানকার বিচারপতিরা সে রায়কে জেনোসাইড অব জাস্টিস বলেছে। ডা. শফিকুর রহমান বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানে নিহতদের ‘জাতীয় বীর’ হিসেবে স্বীকৃতি দিন। এ অভ্যুত্থানে দেশের সকল শ্রেণীর মানুষ অংশগ্রহণ করেছিল। এমনকি দেশের বাইরে অবস্থানরত প্রত্যেকেই…
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চাইলে বিচার কাজের অডিও ভিজ্যুয়াল রেকর্ড করে প্রচার করতে পারবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তবে বিচারের পক্ষগুলো যারা আছে তাদের ডিগনিটি, প্রাইভেসি ও অধিকার রয়েছে, সেগুলোতে নজর রেখে সেটা করা হবে। বুধবার (২০ অক্টোবর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি। এর আগে সকালে সচিবালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের ত্রয়োদশ বৈঠকে ‘আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (সংশোধনী) অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। আইন নজরুল বলেন, আজ ‘আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (সংশোধনী) অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। নতুন আইনে ট্রাইব্যুনাল ইচ্ছে করলে (বাধ্যতামূলক না) বিচার কাজের অডিও…
ঢাকার ধামরাইয়ে গ্রাফিক্স গার্মেন্টসের একটি পোশাক কারখানার শ্রমিকবাহী বাসের সঙ্গে একটি ইটবোঝায় ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই তিন নারী ও এক পুরুষসহ চারজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ২০ জন পোশাকশ্রমিক। বুধবার (২০ নভেম্বর) রাতে ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বাটুলিয়া আঞ্চলিক সড়কে এ সড়ক দুর্ঘটনা ঘটে। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নামপরিচয় নিশ্চিত করতে পারেনি। তিনি বলেন, ধামরাইয়ের বাটুলিয়া আঞ্চলিক সড়কে গ্রাফিক্স গার্মেন্টস নামে একটি পোশাক কারখানার শ্রমিকবাহী বাসের সঙ্গে একটি ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাসে থাকা চারজন পোশাক শ্রমিক নিহত হয়েছেন।…

