বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জেনেলিয়া ডিসুজা ও অভিনেতা রীতেশ দেশমুখের সম্পর্ক সমীহ করার মতো। তাদের শুরুটা হয়েছিল ২০০৩ সালের ‘তুঝে মেরি কসম’ সিনেমার মধ্য দিয়ে। প্রথমে বন্ধুত্ব, এরপর বন্ধুত্ব বদলে যায় প্রেমে, তার ভালোবাসায় রূপ নেয়। দীর্ঘদিন প্রেমের পর ২০১২ সালে বিয়েরপিঁড়িতে বসেন জনপ্রিয় এ দম্পতি। দুই ছেলেকে নিয়ে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সুখী দাম্পত্যের ঝলক দেখে ‘আদর্শ দম্পতির’ তকমাও দেওয়া হয় তাদের। দুজনের ভক্ত-অনুরাগীর সংখ্যাও কম নয়। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বামী রীতেশ দেশমুখকে নিয়ে জেনেলিয়া ডিসুজাকে প্রশ্ন করা হয়— রীতেশ কখনো তাকে বোকা বানিয়েছেন কিনা? মাঝরাতে হঠাৎই করেই চমকে দেওয়া মেসেজ। জেনেলিয়া ডিসুজা রীতিমতো…
Author: TMTV Desk
দেশের পূর্বাঞ্চলের সাম্প্রতিক বন্যায় কৃষি ও বনায়নে সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব পড়েছে। এই বন্যায় ১৪ হাজার ৪২১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ তথ্য জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। রোববার (৬ অক্টোবর) সিপিডির কার্যালয়ে এ তথ্য জানান সংগঠনটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। ফাহমিদা খাতুন বলেন, বন্যায় টাকার হিসাবে নোয়াখালীতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এরপরের অবস্থানে যথাক্রমে রয়েছে কুমিল্লা, ফেনী ও চট্টগ্রাম। বন্যা কবলিত এলাকাগুলোতে ত্রাণ বিতরণে বেশ সমন্বয়হীনতা ছিল। এ কার্যক্রমে জনপ্রতিনিধি থাকা দরকার ছিল কি না তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। অনেকে একাধিকবার ত্রাণ পেয়েছে, আবার অনেকে পাননি। এছাড়া, অনেকেই ত্রাণ সামগ্রী বিক্রি করে দিয়েছেন বলেও জানান তিনি।…
ভোলা জেলায় আরও ৫ ট্রিলিয়ন গ্যাসের মজুত নিশ্চিত করার পাশাপাশি তা উত্তোলন করতে নতুন করে ১৯টি কূপ খননের সিদ্ধান্ত নিয়েছে বাপেক্স। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) ভূতাত্ত্বিকরা মনে করছেন জেলায় ৫ দশমিক ১৯ ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের বেশি মজুত রয়েছে। সম্প্রতি অবসরে যাওয়া বাপেক্স ডিজিএম ও গবেষক মো. আলমগীর হোসেন শনিবার এ তথ্য নিশ্চিত করেন। এর আগে জেলার বোরহানউদ্দিন উপজেলার শাহবাজপুর গ্যাসক্ষেত্র এলাকায় ৬টি ও জেলা সদরের ইলিশা ক্ষেত্র এলাকায় ৩টি কূপ খনন করে প্রায় ২ ট্রিলিয়ন গ্যাসের মজুত নিশ্চিত করা হয়। নতুন ১৯টি কূপের মধ্যে ৫টি জেলা সদরকেন্দ্রিক ও ১৪টি বোরহানউদ্দিন ও চরফ্যাশন এলাকায়। বাপেক্স ও…
আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের হাইভোল্টেজ ম্যাছে আজ মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। রোববার (৬ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৪টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামবে দু’দল। আসরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তান জয় পেলও কিউইদের বিপক্ষে হেরে গেছে ভারত। শেষ চারে ওঠার সম্ভাবনা বাঁচিতে রাখতে জয়ের বিকল্প নেই হারমানপ্রীতের দলের। টুর্নামেন্টের অন্যতম ফেভারিটের তকমা নিয়ে মাঠে নেমে প্রথম ম্যাচেই বিপর্যয় দেখেছে ভারত। নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫৮ রানের বিরাট ব্যবধানে পরাজিত হয় তারা। অপরদিকে, ৩১ রানে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে পরাজিত করে আত্মবিশ্বাসে অনেকটাই এগিয়ে পাক শিবির। পয়েন্ট তালিকায় পাকিস্তানের অবস্থান দুই নম্বরে থাকলেও…
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ পরবর্তী প্রধান হিসেবে শোনা যাচ্ছিল হাসিম সাফিউদ্দিনের নাম। গত ২৭ সেপ্টেম্বর সাবেক প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর হিজবুল্লাহর পরবর্তী প্রধান হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন তিনি। তবে গত বৃহস্পতিবার রাতে হাসিম সাফিউদ্দিনকে লক্ষ্য করে বৈরুতে ভয়াবহ বিমান হামলা চালায় দখলদার ইসরায়েল। লেবানের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, হামলার পর শুক্রবার থেকে সাফিউদ্দিনের সঙ্গে সবার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তিনি কোথায় আছেন, বেঁচে আছেন নাকি মারা গেছেন। তা কেউ বলতে পারছে না। তবে ইসরায়েলের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে সাফিউদ্দিনের হয়ত মৃত্যু হয়েছে। হাসিম সাফিউদ্দীন হাসান নাসরুল্লাহর দূরসম্পর্কের ভাই। তিনি একজন ধর্মীয় ব্যক্তিত্বও। এছাড়া তিনি নিজেকে শেষ…
ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের সাম্প্রতিক ব্যাপক আকারের ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিতে দেশটিতে পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। শনিবার জাতির উদ্দেশে দেওয়া এক এক ভাষণে এই ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। নেতানিয়াহু বলেন, “সম্প্রতি ইরান ইসরায়েলের যে মাত্রার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, বিশ্বের অন্য কোনো দেশ তাদের ভূখণ্ড ও জনগণের ওপর এই মাত্রার হামলা বরদাস্ত করবে না, ইসরায়েলও করবে না।” “নিজের ভূখণ্ড ও নাগরিকদের রক্ষা করা শুধু অধিকারই নয়, এটি ইসরায়েলের দায়িত্বও। ইসরায়েল সেই দায়িত্ব নিশ্চিতভাবেই পালন করবে।” ইরানের সমর্থন ও মদতপুষ্ট সশস্ত্র ইসলামি গোষ্ঠী হিজবুল্লাহকে দমনে গত ৩০ তারিখ থেকে দক্ষিণ লেবাননে অভিযান শুরু করে ইসরায়েলের স্থল…
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টির পানিতে শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। নদীর পানি বৃদ্ধি পেয়ে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। গত ৪ অক্টোবর থেকে শুরু হওয়া বন্যায় এ পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার (৫ অক্টোবর) সকাল থেকে সেনাবাহিনীর সদস্যরা পানিবন্দী মানুষদের উদ্ধারে নেমেছেন। এছাড়াও কাজ করছে স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। এদিকে শনিবার সকাল থেকে নতুন করে শেরপুর সদর এবং নকলা উপজেলার আরও ৬টি ইউনিয়ন পানিতে প্লাবিত হয়েছে। নতুন নতুন আরও এলাকার প্লাবিত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। পাহাড়ি ঢল অব্যাহত থাকায় শেরপুরের মহারশি, সোমেশ্বরী, চেল্লাখালি, ভোগাই ও মৃগী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে…
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা প্রয়োজন। উজানের দেশগুলোকে আগে থেকে বৃষ্টিপাত, স্ট্রাকচারের অবস্থা ও পানি ছাড়ার সময় জানাতে হবে। উজান-ভাটির দেশগুলোকে একসঙ্গে কাজ করতে হবে। রোববার (৬ অক্টোবর) রাজধানীতে মানুষের জন্য ফাউন্ডেশনের আয়োজিত ‘ক্ষমতায়ন : জলবায়ুসহিষ্ণু সমাজের জন্য নারী (ফেজ ২)’ প্রকল্পের ‘অ্যানুয়াল কমিউনিটি অব প্র্যাকটিস (কপ) নেটওয়ার্ক কনভেনশন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন। তিনি জানান, প্রাকৃতিক দুর্যোগে খাদ্য সংকট এড়াতে সরকার ব্যবস্থা নিচ্ছে। আন্তর্জাতিক পর্যায়ে জিরো কার্বন নির্গমন ও লস অ্যান্ড ড্যামেজ ফান্ড থেকে অর্থ আনতে হবে। জলবায়ু পরিবর্তনের কারণে…
সারাদেশের মতো রাজশাহীতেও টালমাটাল নিত্যপণ্যের বাজার। কমছেই না চাল, ডাল, ভোজ্যতেল ও মাছ-মাংসের দাম। উল্টো নতুন করে বাড়তে শুরু করেছে কাঁচামরিচ ও সবজির দাম। খাদ্যপণ্যের সংকট না থাকলেও মূল্যবৃদ্ধি রোধ করতে হিমশিম খেতে হচ্ছে খোদ প্রশাসনকেই। বিক্রেতা ও মজুতদারের আচরণে বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতারা। তবে টানা খরা ও পরে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে উৎপাদন ব্যাহত হওয়ায় পণ্যের দাম বেশি বলে দাবি ব্যবসায়ীদের। শনিবার (৫ অক্টোবর) নগরীর সাহেববাজার, শিরোইল, সাগরপাড়াসহ বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায়, ছুটির দিন হওয়ায় বৈরী আবহাওয়ার মধ্যেই জমেছে বেচাবিক্রি। অধিক ক্রেতা সমাগমে খুশি দোকানীরাও। তবে মাত্রাতিরিক্ত দ্রব্যমূল্যে দিশাহারা ক্রেতারা। বাজার ঘুরে দেখা গেছে, বৃষ্টির অযুহাতে…
বাংলাদেশের সিনেমার অন্যতম আদর্শ তারকা দম্পতি নাঈম-শাবনাজ। যাদের এখনো সিনেমার পর্দায় দেখার জন্য প্রতিনিয়ত দর্শক আগ্রহ প্রকাশ করেন। জীবনচলার পথে কখনো কোথাও নাঈম-শাবনাজ দর্শকের মুখোমুখি হলে দর্শকের বিশেষ অনুরোধই থাকে তারা যেন আবারও সিনেমায় ফেরেন। দর্শকের এই অকৃত্রিম ভালোবাসার মধ্যে নিজেদের প্রতিনিয়তই নতুন করে আবিষ্কার করেন তারা। কিন্তু আপাতত সিনেমায় ফেরার কোনো পরিকল্পনা নেই তাদের। দুজনই এখন বর্তমান জীবনটা উপভোগ করছেন। দুই সন্তান নামিরা ও মাহাদিয়াকে নিয়ে ব্যস্ত সময় পার করছেন তারা। কারণ তারা পড়াশোনা নিয়েই ব্যস্ত। এদিকে আজ ৫ অক্টোবর নাঈম-শাবনাজ তাদের বিবাহিত জীবনের ৩০ বছর পেরিয়ে ৩১ বছরে পা রাখলেন। অন্যদিকে ১৯৯১ সালের ৪ অক্টোবর মুক্তি পেয়েছিল…

