ইনকিলাব মঞ্চ সদস্যসচিব আবদুল্লাহ আল জাবেরসহ নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় নতুন কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। শুক্রবার বিকেল ৫টার দিকে ফেসবুক পেজে জানানো হয়, যমুনায় পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হবে। শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে বিপ্লব উদ্যানের ২ নম্বর গেটে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। সংঘর্ষের সময় পুলিশ জলকামান, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে বলে অভিযোগ রয়েছে। আবদুল্লাহ আল জাবেরের ফেসবুক থেকে জানা গেছে, শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন, তিনি নিজেও গুলিবিদ্ধ। সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলা হয়েছে, আপাতত জমায়েত না করতে এবং চিকিৎসা নিয়ে পরে আবার কর্মসূচিতে ফেরার কথা। সংগঠন জানিয়েছে, শহীদ শরিফ ওসমান…
Author: TMTV Desk
ভারতীয় ভিসা প্রত্যাশীদের জন্য অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় নতুন নিয়ম চালু করেছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে এই নতুন অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে কার্যক্রম শুরু হয়েছে। আইভ্যাক সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে নতুন সিস্টেমে সাইনআপ কার্যক্রম চালু করা হয়। একই দিন সন্ধ্যা ৬টা থেকে অ্যাপয়েন্টমেন্ট স্লট বুকিংয়ের সুযোগ দেওয়া হয়। নতুন নিয়ম অনুযায়ী, বর্তমানে ৮ ফেব্রুয়ারির জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লট পাওয়া যাচ্ছে। এখন থেকে পরবর্তী দিনের অ্যাপয়েন্টমেন্ট আগের দিন সন্ধ্যা ৬টা থেকে বুক করা যাবে। তবে স্লট পেতে হলে আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট দিনের বিকেল সাড়ে ৫টার মধ্যে সাইনআপ সম্পন্ন করে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে এসব…
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের সময় আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি চালায়নি বলে দাবি করেছে প্রধান উপদেষ্টার দপ্তর। পরিস্থিতি নিয়ন্ত্রণে কেবল সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করা হয়েছে বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সংঘর্ষের পর এক বিবৃতিতে দপ্তরটি জানায়, বিক্ষোভ নিষিদ্ধ থাকা সত্ত্বেও প্রথমে আইনশৃঙ্খলা বাহিনী বলপ্রয়োগ করেনি। তবে বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে এবং একপর্যায়ে জলকামানের ওপর উঠে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করা হয়। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন—এমন দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও সরকার বলছে, সংঘর্ষে আহতদের কারও শরীরে…
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইতিহাস বিভাগের ২০২৪–২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহদী হাসান মুরাদ নাটোরের আব্দুলপুর জংশনে ট্রেন দুর্ঘটনায় নিহত হয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে তিতুমীর এক্সপ্রেস ট্রেনে যাত্রাকালে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও সহযাত্রী সূত্রে জানা যায়, তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি আব্দুলপুর জংশনে ইঞ্জিন পরিবর্তনের জন্য সাময়িকভাবে থামানো হয়। এ সময় মাহদী হাসান মুরাদ প্ল্যাটফর্মের দোকানে না গিয়ে বিপরীত পাশে যাওয়ার জন্য রেললাইনের মধ্য দিয়ে হেঁটে পার হওয়ার চেষ্টা করেন। ঠিক তখনই ইঞ্জিন পরিবর্তনের সময় চলমান ট্রেনের ইঞ্জিন তাকে ধাক্কা দেয়। এতে ট্রেনের চাকা তার এক পায়ের ওপর দিয়ে চলে যায় এবং শরীরের অন্যান্য অংশে গুরুতর আঘাত লাগে। …
মো: আমির হামজা, চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয়ে রাজশাহী-৬ (চারঘাট–বাঘা) আসনে রাজনীতির মাঠে নতুন মাত্রা যোগ করেছেন বিএনপির পরিচিত মুখ আনোয়ার হোসেন উজ্জ্বল। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে মঙ্গলবার (৪ জানুয়ারি) চারঘাট উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় গণসংযোগে নামেন তিনি। গণসংযোগকালে আনোয়ার হোসেন উজ্জ্বল সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন, ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তার উপস্থিতিতে চারঘাটের রাজনীতিতে সৃষ্টি হয় নতুন উদ্দীপনা। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতায় সমৃদ্ধ আনোয়ার হোসেন উজ্জ্বল রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিব, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, রাজশাহী জেলা যুবদলের সাবেক আহ্বায়ক এবং…
“ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ আসনের ভোটারদের চিন্তা-ভাবনা” শীর্ষক একটি গবেষণা জরিপের উপাত্ত প্রকাশ করা হয়েছে। এই জরিপে অনুযায়ী রাজশাহী-২ আসনে ৩৩.২ শতাংশ জনগণ মনে করেন বর্তমান প্রেক্ষাপটে নির্বাচন হলে বাংলাদেশকে এগিয়ে নিতে পারবেন জামায়াতে ইসলামী এবং বিএনপির ক্ষেত্রে মনে করেন ২৫.৯ শতাংশ। আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডীনস কমপ্লেক্সে এক সংবাদ সম্মেলনে এ উপাত্ত উপস্থাপন করেন ন্যাশনাল রিসার্চ ফোরামের প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. জি এম শাকিলুর রহমান। তিনি জানান, টাজশাহী-২ আসনের ৩০ টি ওয়ার্ডের প্রতিটি ভোট সেন্টার থেকে ভোটার লিস্ট অনুযায়ী ভোটারদের তথ্য সংগ্রহ করা হয়েছে। গবেষণায় স্ট্রাটিফাইড রেন্ডম স্যাম্পলিং পদ্ধতি ব্যবহার করা হয়েছে। গবেষণা…
মৌসুমী দাস, চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর “দাড়িপাল্লা” প্রতীকে মনোনীত প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১০ টায় রাজশাহীর চারঘাট উপজেলার ভায়ালক্ষীপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক করেন। প্রচারণাকালে নাজমুল হক, তিনি সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নির্বাচনে দলের অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।গণসংযোগকালে অধ্যক্ষ নাজমুল হক বলেন, ন্যায়বিচার, সুশাসন ও জনকল্যাণমূলক রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন। তিনি এলাকার সার্বিক উন্নয়নে জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন। তিনি আরও বলেন, রাজনীতি মানুষের সেবার জন্য, জনগণের কথা না শুনে কোনো উন্নয়ন টেকসই…
মৌসুমী দাস, চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচ ও গণভোট – ২০২৬ উপলক্ষে ৫৭ রাজশাহী-৬ আসনে প্রতিদ্বন্দী প্রার্থীগণের নির্বাচনী ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালনের ঘোঘণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ৩টায় বাঘা–চারঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে বাঘা উপজেলার পারসাওতা বিনোদপুর উচ্চ বিদ্যালয় মাঠে ‘এক মঞ্চে সব প্রার্থীর উপস্থিতিতে নির্বাচনী ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালনের ঘোষণা’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শাম্মী আক্তার। স্বাগত বক্তব্য দেন চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস। নির্বাচন আচরণবিধি বিষয়ে উপস্থাপন করেন বাঘা উপজেলা নির্বাচন কর্মকর্তা দোলন ক্লান্তি চক্রবর্তী। অনুষ্ঠানে অংশ নিয়ে ইশতেহার…
আব্দুল্লাহ আল শামস , দুর্গাপুর ( রাজশাহী ) প্রতিনিধি। রাজশাহীর দুর্গাপুরে ভূমির শ্রেণী পরিবর্তন, টপ সয়েল কর্তন করে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে ১ মাসে ১১ টি অভিযানে এস্কেভেটর (ভেকু) নিষ্ক্রিয়, ব্যাটারি জব্দ, কারাদন্ড ও অর্থ দন্ড প্রদান করা হয়েছে। মুখথুবড়ে পড়েছে, পুকুর খননকারী সিন্ডিকেট। ভূমি রক্ষায় সাহসী পদক্ষেপে আলোচনায় সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু । উপজেলায় যোগদানের পর থেকে তিনি পুকুর খনন চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন । গত ২৫ নভেম্বর ২০২৫ থেকে ২৫ জানুয়ারী ২০২৬ দুই মাসেই ১৭ টি অভিযান পরিচালনা করেন। এসময় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালিত হয়। সূত্রে জানা যায়, গত ২৫ নভেম্বর কিসমত…
আব্দুল্লাহ আল শামস, দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী জেলার দুর্গাপুর থানার ঝালুকা ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)। এ সময় তিনি স্থানীয় ভোটার ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে ওসি ভোটকেন্দ্রগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন এবং নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে স্থানীয়দের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে দুর্গাপুর থানা পুলিশ সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আমরা সদা তৎপর রয়েছি।” এ সময় স্থানীয় বাসিন্দারা পুলিশ প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত…

